সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ফেসবুক বনাম গুগল


ইন্টারনেট মোটা দাগে ২ ভাগে বিভক্ত হয়ে পড়েছে । এক ফেসবুক দুই বাকি দুনিয়া, যার ঠিকানা গুগল । সমস্যা হলো এরা দু’ই জায়ান্ট, ফেসবুক ও গুগল একে অপরের রাইভাল হওয়াতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না । গুগল ফেসবুকের কিছুই ইনডেক্স করে না বা ফেসবুক তা করতে দেয় না । ফেসবুকের বাড় বাড়ন্ত বেশি হয়েছে স্মার্টফোন জামানায়।
গুগল ইন্টারনেটের বিস্তৃতিতে সহায়তা করে । সে নতুন, পুরনো নানা ধরনের যত সাইট আছে তাদের ইনডেক্স করে । ছড়িয়ে পড়তে সহায়তা করে সারা দুনিয়ার ইন্টারনেট জগতে । কিন্তু ফেসবুকের সব চেষ্টাই থাকে তার গ্রাহককে ফেসবুকের মধ্যেই আটকে রাখার প্রবনতায় ।
কিছু লোকজনতো ইদানিং ইন্টারনেট বলতে ফেসবুক আর ম্যাসেঞ্জার বুঝে । তাদের কাছে বাকি ইন্টারনেট বা ওয়েব দুনিয়ার কোন অস্তিত্ব তেমন একটা নেই ।
যেহেতু ফেসবুক সামাজিক মাধ্যম সেহেতু ফেসবুক পারস্পরিক যোগাযোগকে প্রাধান্য দেয় । কিন্তু এক্ষেত্রে একক যোগাযোগের চেয়ে গ্রুপভিত্তিক যোগাযোগ নিউজ ফিডে জায়গা নেয় বেশি । সামাজিক সংগঠনগুল যেমন ব্যক্তির চেয়ে শক্তিশালী তেমনি গ্রুপগুলও ফেসবুকে ব্যক্তি যোগাযোগের চেয়ে শক্তিশালী । আবার গ্রুপগুলোর সমস্যা হলো যে কেউ তার বন্ধু বান্ধবকে তার পারমিশান ব্যতিরেকে যে কোন গ্রুপে এ্যাড করতে পারে । এই এ্যাড করার ফলে যা ঘটে, সেই গ্রপের নিউজ, গ্রুপের অজাচিত লোকজনের নিউজ আপনার/আমার নিউজ ফিডের জায়গা দখল নেয় । আর ফেসবুকের গ্রুপের এই শক্তিশালী অবস্থানের সুযোগই সুযোগসন্ধানীরা নেয় । গ্রুপগুলতে ঘাপটি মেরে থেকে সূক্ষভাবে নিজেদের নানা মতবাদ, অমুক তমুক প্রচার চালিয়ে যায় ।
#ফেসবুক #গুগল #গ্রুপ #সামাজিকমাধ্যম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলই সবচেয়ে বড় ক্যাম্পাস নিয়ে গঠিত । এই ক্যাম্পাসগুলতে রয়েছে বিশাল জায়গা এবং একজন ছাত্রের জ্ঞানচর্চার নানা উপাদান । জেনে নিন আয়তনের দিক থেকে কোন বিশ্ববিদ্যালয় কত বড় । ১. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৭৫৪ একর) ২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১১৯৬ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় (৭৫৩ একর) ৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৬৯৭ একর) ৫. ঢাকা বিশ্ববিদ্যালয় (৬০০ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৬. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩২০ একর) ৭. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (১৭৫ একর) ৮. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৬৩ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ৯. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৫২একর) ১০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৩০ একর) © বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র ১১. খুলনা বিশ্ববিদ্যালয় (১০৬ একর) ১২. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০১ একর) ১৩. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০১ একর)...

বাংলা টাইপিং এ যুক্তাক্ষর

বিজয় বাংলা টাইপ করার অতি পরিচিত সফটওয়্যার । আমরা যারা বাংলা টাইপ করি বা বাংলায় লেখালেখি করি তাদের অনেকেরই যুক্তাক্ষর জনিত সমস্যা হয় । এই সমস্যা মুক্ত হবার জন্য যুক্তাক্ষরগুলোর টাইপিং প্রনালী দেয়া হলো । বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে। ১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. হ্ম = হ+ম ৬. ঞ্চ = ঞ+চ ৭. ঙ্গ = ঙ+গ ৮. ঙ্ক = ঙ+ক ৯. ট্ট = ট + ট ১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম ১১. হ্ন = হ + ন ১২. হ্ণ = হ + ণ ১৩. ব্ধ = ব + ধ ১৪. ক্র = ক + ্র (র-ফলা) ১৫. গ্ধ = গ + ধ ১৬. ত্র = ত + ্র (র-ফলা) ১৭. ক্ত = ক + ত ১৮. ক্স = ক + স ১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান, উত্থাপন) ২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর, সত্তর) ২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য) নিচের যুক্তবর্ণের তালিকাটি বাংলা সঠিকভাবে ল িখতে সহায়ক হতে পারে। এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়। ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/ বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত...

শাকিব-শুভশ্রীর নতুন ছবি ‘চালবাজ’ এর ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে।

’নবাব’ জুটি আবারো ফিরে আসছে বড়পর্দায়। ‘চালবাজ’ ছবিতে দেখা যাবে তাদের। যেখানে চালবাজ হিসেবে অভিনয় করেছে শাকিব খান। আর তার বিপরীতে অভিনয় করেছে শুভশ্রী গাঙ্গুলি। রবিবার ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে এসকে মুভিজের সামাজিক পেইজে। ’চালবাজ’ ছবির ট্রেইলার জুড়ে দেখানো হয়েছে চালবাজ শাকিবের চালবাজি। রোমান্টিক মুডের পাশাপাশি কমেডি ও অ্যাকশানকেও প্রাধাণ্য দেওয়া হয়েছে ট্রেইলারটিতে। শ্রুতিমধূর গানের কলির পাশাপাশি কিছুটা বিরহ দেখানো হলেও, বিরহ দৃশ্যের সাথে সুর কিংবা শব্দ না দেওয়া অনেকের তা এড়িয়ে যাবে। তবে যারা বড়পর্দায় রোম-কম ছবি দেখতে ভালবাসে, তাদের জন্য বলতে গেলে রসে ভরা ’রসগোল্লা’ই অপেক্ষা করছে। ’চালবাজ’ বৈশাখেই মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছে জয়দেব মুখার্জী।