যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অ্যাট বাফেলো, নিউ ইয়র্ক আর চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্স (সিএএস)-এর গবেষকরা একটি ধাতব ট্যাব বানিয়েছেন। এই ট্যাব মানবশরীরের সঙ্গে যুক্ত থাকবে। ব্যবহারকারীর আঙ্গুল ভাঁজ করা বা অন্যান্য নড়াচড়ায় এটি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। এই ট্যাবটি হচ্ছে একটি ট্রাইবোইলেকট্রিক ন্যানোজেনারেটর। এটি যান্ত্রিক শক্তিকে ইলেকট্রনিক্যাল ডিভাইসগুলোর জন্য বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে পারে। ইউনিভার্সিটি অ্যাট বাফেলো’র সহযোগী অধ্যাপক ও গবেষণা প্রধান কিয়াওকিয়াং গ্যান বলেন, “মানবশরীর শক্তির একটি বড় উৎস। আমরা মনে করেছি- ‘কেন আমরা একে আমাদের নিজেদের শক্তি তৈরিতে ব্যবহার করব না?’” ন্যানো এনার্জি জার্নালে এই ট্যাবের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এই ট্যাবে সোনার দুটি পাতলা স্তর আছে। এই দুটি স্তরের মাঝে রাখা আছে পলিডাইমিথাইলজিলোক্স্যান। একে পিডিএমএস-ও বলা হয়, এটি হচ্ছে কনটাক্ট লেন্স বা অন্যান্য পণ্যে ব্যবহৃত সিলিকনভিত্তিক একটি পলিমার। একটি আঙ্গুল যদি ভাঁজ হয় তখন গতিটি সোনার স্তর আর পিডিএমএস-এর মধ্যে ঘর্ষণ তৈরি করে। আইওপি-এর পধ্যাপক ইয়...
পড়ুন,জানুন ও উপভোগ করুন বাংলায় দুই বাংলার জনপ্রিয় ও দরকারী সব খবরাখবর।