সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গবেষণা বলছে মানুষ মূলত ভালো!

মানুষ মূলত ভালো, খারাপ মানুষের চেয়ে ভালো মানুষের সংখ্যাই বেশি এমন কথা অহরহ আমরা বলে যাই। তবে তা বরাবরই ধারণাভিত্তিক। এবার খোদ গবেষণা দিয়েই তা প্রমাণ করে দিলেন মনোবিজ্ঞানীরা। তাদের গবেষণালব্দ জ্ঞান বলছে অধিকাংশ মানুষই আসলে নিজের জন্য ভালো কাজটি বেছে নেয়। মানুষের মস্তিষ্ক মন্দ পথে অর্থ উপার্জনের চেয়ে ভালো পথের আয়ে বেশি সায় দেয়। গবেষণাটি করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন। এর বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন পথে অর্থ আয়ে মস্তিষ্ক কিভাবে সাড়া দেয়, সেটাই গবেষণা করে বের করেছেন। গবেষণার মূল লেখক ড. মলি ক্রোকেট এ নিয়ে বললেন, আমরা যখন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে থাকি তখন আমাদের মস্তিষ্ক দ্রুত তার ভিন্ন ভিন্ন দিকগুলোর ভালোমন্দ বিচার করে নেয়। মস্তিষ্কের নানা অংশের মধ্যে একটা হিসাব-নিকাশের চালাচালিও চলে। দেখা গেছে এই নেটওয়ার্কে মন্দের প্রতি সাড়া কম। আর অধিকাংশ মস্তিষ্কই বার্তা দিতে থাকে অন্যের ক্ষতি করে কোনও আয়ে তার আগ্রহ নেই। ‘আমাদের গবেষণা বলছে, অধিকাংশ মানুষের কাছে অর্থ বড় কোনও বিষয় নয়,’ বলেন ক্রোকেট। গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের বলা হলো তারা ইলেক্ট্রিক শক দেবেন কিংবা নেবেন। আরেক...

স্যামসাং নিয়ে আসছে এ আই সহ কিউ,এল,ই,ডি টিভি

টেলিভিশন জগতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে স্যামসাং । এই টিভিতে থাকবে এ আই সহ কিউ,এল,ই,ডি ডিসপ্লে। আমেরিকান স্টক এক্সচেঞ্জে এর প্রথম পর্দা উঠবে যা দর্শকদের সামনে প্রদর্শীত হবে।QLED মানে হলো Quantum dot Light Emitting Diode । অপরদিকে স্যামসাং এর এ আই বিক্স বি তে আপনি আপনার ভয়েসের মাধ্যমেই টিভির অনেককিছু নিয়ন্ত্রন করতে পারবেন । যেসব কন্টেন্ট আপনি ভালো বাসেন এবং দেখতে পছন্দ করেন এই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স আপনাকে তা খুঁজে বের করতে এবং দেখতে সহায়তা করবে । ইন্টারনেটের অপার সম্ভাবনার দুয়ার রইবে আপনার জন্য উন্মুক্ত ।

উন্নত সিকিউরিটি ক্যামেরার জন্য নাইকন ও সনির যৌথ উদ্দ্যোগ

সিকিউরিটি ব্যবস্থাকে আরো উন্নত এবং স্মার্ট করতে নাইকন ও সনি যৌথ ভাবে প্রচেষ্টা নিচ্ছে । তাদের লক্ষ্য ইন্টা্রনেটে যুক্ত এমন এক ক্যামেরা, যা স্মার্টফোনের মতই নিখুঁত ছবি ও ভিডিও পাঠাবে । এই ক্যামেরা গুগল,অ্যামাজন ও অন্যান্য প্রতিদ্ধন্ধী ক্যামেরা প্রস্তুতকারককে টেক্কা দিতেই বানানোর প্রচেষ্টা নেয়া হয়েছে। এই ক্যামেরার আর এক বৈশিষ্ট হচ্ছে মোবাইল ফোনের অ্যাপ ডাউনলোডের মতই এতে নতুন নতুন ফিচার যুক্ত করা সম্ভব হবে। প্রযুক্তি সহায়তায় এক যোগে কাজ করছে সনি,নাইকন,উইসর্টন ও ফক্সকর্ণ। ‘Scenera’ নামক এই প্রজেক্টে ভবিষ্যতে আরো বেশ কিছু টেক জায়ান্ট যোগ দেবে বলে আশা করা হচ্ছে। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে এই ক্যামেরাগুল ব্যবহার করা হবে যাতে সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়। বিভিন্ন ফুটেজ একত্রিত করে একটা প্যাকেজ আকারে সে উস্থাপন করবে। ক্যামেরার গ্রহনকৃত ফুটেজ যাতে কেউ ইচ্ছাকৃত ভাবে নষ্ট বা ধ্বংস করতে না পারে তার জন্যও এই ক্যামেরায় থাকবে নিরাপত্তা ব্যবস্থা।

স্মার্টফোনের কিছু সমস্যার সহজ সমাধান

মোবাইল আমরা সবাই আজকাল ব্যবহার করি। আর মোবাইল ব্যবহার করতে যেয়ে ছোট খাটো নানা সমস্যায় পড়া অস্বাভাবিক নয়। এই সমস্যাগুলোর সমাধান করতেই এই পোষ্টটি। অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পোষ্টটি ভালোভাবে পড়লে । ভালো লাগলে শেয়ার করুন আপনার পেজে । ১। আমার এসডি কার্ড পাচ্ছে না এসডি কার্ড এ কোন ধরনের সমস্যা রয়েছে। আপনি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে এসডি কার্ড রি-ফরম্যাট করুন। এরপর আপনার ফোন থেকে মেমরি কার্ডটি আবার ফরম্যাট করুন। ২। সুর্য্যের আলোতে ফোন এর স্ক্রিন দেখতে সমস্যা হয় আপনি ফোনের স্ক্রিন এর উজ্জলতা বৃদ্ধি করতে পারেন। অথবা, অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করে সুর্য্যের আলোতেও সহজেই স্ক্রিন দেখতে পারবেন। ৩। আমি কিভাবে ফোনের অ্যাপস রিমুভ করব? আপনি Settings > Applications > Manage Applications এ প্রবেশ করুন এবং আপনি যে অ্যাপটি আন-ইন্সটল করতে চান সেটি সিলেক্ট করে আন-ইন্সটল করুন। ৪। ফোনের স্ক্রিন ভেঙ্গে গেছে!! আমি কি নতুন ফোন কিনব? ভাঙ্গা স্ক্রিন পরিবর্তন করে ঠিক করা যায়। বিভিন্ন মোবাইল সার্ভিসিং এর দোকানে অথবা অনলাইন শপ এ আপনার ফোনের স্ক্রিন খুজে দেখুন। নতুবা একটি নত...

মোবাইলের ব্যাটারী প্রবলেম হলে কিভাবে বুঝবেন ?

সারা দিন আমাদের নিত্য সঙ্গী হলো হাতের স্মার্টফোনটি । সার্বক্ষনিক চালু থাকার কারণে কোন একসময় এর ব্যাটারীতে সমস্যা দেখা দিতেই পারে । কি করে বুঝবেন যে আপনার ফোনের ব্যটারীতে সমস্যা দেখা দিয়েছে। চার্জিং বার পুরো শো করে কিন্তু কল করলে লো দেখায়,খুব দ্রুত চার্জ পূর্ন হয়,চার্জ দ্রুত ফুড়িয়ে যায়,টাকা দেখতে গেলে সেট বন্ধ হয়ে যায়,ফোন চালু হয়েই অফ হয়ে যায়,ইত্যাদি। এই সকল সমস্যা শুধু ব্যাটারীর কারনে হয় না,ফোন যদি শর্ট থাকে তাহলেও হতে পারে,তবে ব্যাটারী খারাপ কিনা সেটা জানতে,ফোনটি চার্জে দিয়ে কথা বলে এবং চালিয়ে দেখতে হবে যদি চার্জে লাগালে ভালো হয়,তাহলে সেটা ব্যাটারীর সমস্যা।

সহজে ছবির সাইজ কমাবে যে অ্যাপ

এখন চলছ সেলফি যুগ। স্মার্টফোনে ছবি তোলার পর তা ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে তর সয় না অনেকের। তবে ছবির সাইজ বড় হলে বিপাকে পড়তে হয় অনেককে। ডেটা যেমন বেশি লাগে, তেমনি ধীর গতির ব্যান্ডউইথের কারণে তা আপলোডেও সমস্যা হয়, সময়ও লাগে বেশি। এমন ক্ষেত্রে সমাধান হতে পারে ছবির সাইজ কমিয়ে আপলোড করা। এ জন্য ছবিকে ডেস্কটপে নিয়ে আকার কমিয়ে থাকেন অনেকে। তবে কাজটি স্মার্টফোনের সাহায্যে সহজে করা যায়। এ জন্য রয়েছে বিভিন্ন অ্যাপ। এর মধ্যে একটি অ্যাপ্লিকেশন হলো ‘ফটো রিসাইট প্লাস’। দ্রুত ও সহজে ছবির আকার কমানোসহ আরও বেশ কিছু কাজ করা যায় এ অ্যাপ ব্যবহার করে। এটি তৈরি করেছেন আ্যাপ্লিকেশন ডেভেলপার জাকির হোসাইন। তিনি জানান, স্মার্টফোনে ছবি তোলা হলে অনেক সময় ছবির সাইজ বেশি হয়। এ অ্যাপ ছবির সাইজ সহজে কমাতে সহায়তা করবে। এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো ১. এটির সাহায্যে যে কোনো ফরম্যা টের ছবিকে রিসাইজ করা যাবে। ২. রিসাইজের পর ছবিটি সরাসরি গ্যালারিতে সেইভ করা যাবে। ৩. এটি একবার ডাউনলোড করলে ইন্টারনেট সংযোগ ছাড়াই পরে কাজ করবে। ৪. ২.২ মেগাবাইট সাইটের অ্যাপ্লিকেশনটি হালকা ধরনের ফলে স্মার্...

এমডাব্লিউসি ২০১৮-এর সেরা গ্যালাক্সি এস৯ প্লাস

স্যামসাং ইলেক্ট্রনিকস-এর প্রধান বিপণন কর্মকর্তা লি ইয়ং-হি জানিয়েছেন, “গ্রাহকের চাহিদা অনুযায়ী তাদেরকে আরও ভালো অভিজ্ঞতা দিতে আমরা সবচেয়ে ভালো পণ্যটি দেখানো এবং উদ্ভাবন চালিয়ে যাবো।” এখন পর্যন্ত ডিভাইসটির মূল্য জানায়নি ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে গ্যালাক্সি এস৯-এর মূল্য হবে ৭২০ মার্কিন ডলার। আর এস৯ প্লাসের এর দাম পড়বে ৮৪০ ডলারের কাছাকাছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে এস৯-এ চার জিবি এবং এস৯ প্লাসে ছয় জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ‘সুপার স্পিড ডুয়াল পিক্সেল’ ক্যামেরা রয়েছে ডিভাইসটিতে। একের পর এক ফাঁস হওয়া তথ্যের মধ্যে নতুন স্যামসাং স্মার্টফোনের ‘রিইমাজিনড’ ক্যামেরা ছিল আলোচনায়। এস৯-এর ক্যামেরায় রাখা হয়েছে দুটি অ্যাপারচার। এর ফলে ক্যামেরা আরও বেশি আলোক সংবেদনশীল হয়েছে। বাইরে একদম অন্ধকার বা অনেক বেশি আলো, যাই থাকুক না কেন ব্যবহারকারীদের জন্য ছবি তোলা এর মাধ্যমে আরও সহজ হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। ১২৮ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ রাখা হয়েছে নতুন এই ডিভাইসে। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৪০০ জিবি পর্যন্ত বা...